অর্জুনা অন্বেষা পাঠাগার ও বর্তমান রাজনৈতিক অবস্থা
২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়
অর্জুনা অন্বেষা পাঠগার। বাঙালির
মহৎ অর্জনগুলোকে লালন করা এবং
সীমাবদ্ধতাকে অতিক্রম করার প্রত্যয় নিয়ে
যাত্রা শুরু করে এই
পাঠাগার। প্রথমেই
পাঠাগারকে দীর্ঘজীবী করার জন্য তারা
কিছু সিদ্ধান্ত নেয়। সেগুলোর
মধ্যে অন্যতম হলো (ক)
একবারের বেশি কেউ সভাপতি
হতে পারবে না।
(খ) সভাপতির অবশ্যই ছাত্রত্ব থাকতে
হবে (গ) নেতৃত্ব নির্বাচন
অবশ্যই গণতান্ত্রিকভাবে হতে হবে।
(ঘ) কোন অনুষ্ঠান হলে
এলাকার জনপ্রতিনিধিরা পদাধিকারবলে অতিথি নির্বাচিত হবেন। এরকম
আরো কিছু সিদ্বান্ত তারা
নেয়। এই
সিদ্বান্তগুলো বাস্তবায়ন করতে গিয়ে তারা
পাঠাগারে ভিতর ও বাহির
থেকে নানা রকম বাধার
স¤মুখীন হয়।
ভিতরের বাধা হলো হীনম্মন্যতা
যা বাঙালি হিসাবে হাজার
বছর ধরে তার রক্তের
ভিতরে লালন করে আসছে। অন্য
লেখায় এ সম্পর্কে বিস্তারিত
আলোচনা করব। আজকে
শুধু বাহিরের বাধা নিয়ে আলোচনা
করব।
বাহিরের
বাধাগুলোকে মোটামুটি তিনভাগে ভাগ করা যায়
:
১. স্থানীয় নেতৃত্বের
নেতৃত্ব হারানোর ভয় থেকে উৎসারিত
বাধা
২. প্রশাসনিক বাধা
৩. রাজনৈতিক বাধা
প্রথমেই
স্থানীয় নেতৃত্ব থেকে যে ধরনের
বাধা আসে তা নিয়ে
আলোচনা করব। গ্রামের
নেতৃত্ব উঠে আসে কোনো
না কোনো গোষ্ঠী বা
বংশ থেকে (যেমন
: তালুকদার, খান, ম-ল,
মিঞা, সৈয়দ ইত্যাদি)।
গোষ্ঠী প্রধান যা বলেন
তাই তারা বেদ বাক্যের
মতো পালন করেন।
ন্যায়-অন্যায় বিচার করার
বোধ তাদের থাকে না
বা ইচ্ছা করেন না। বংশের
ইজ্জ্বত রক্ষাই তখন তাদের
একমাত্র ব্রত হয়ে দাঁড়ায়। যদি
বংশের বেশির ভাগ লোক
থাকে অশিক্ষিত তবেতো গোষ্ঠী প্রধানের
পোয়াবারো। তিনি
যা বলবেন তখন তাই
আইন। যুগ
যুগ ধরে স্থানীয় নেতৃত্ব
এভাবেই কায়েম হয়ে আসছে। পাঠাগার
যে ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠা
করতে চায় তাতে গোষ্ঠীপ্রধানরা
মনে করেন তাদের নেতৃত্ব
বুঝি যায় যায়।
ফলে তারা বিরোধিতা করতে
থাকেন। বিরোধিতাটা
হয় দু’ধরনের।
এক মানসিক, দুই অর্থনৈতিক।
ছাত্রদেরকে তারা বেয়াদব, ইঁচড়েপাকা,
ইত্যাদি ইত্যাদি গালি দিয়ে থাকেন। যা
সদস্যদের মানসিকভাবে দুর্বল করে ফেলে। অপরদিকে
তারা যেহেতু প্রভাবশালী এবং
অর্থনৈতিকভাবে স্বাবালম্বী এবং যে কোনো
ধরনের অনুষ্ঠনে তারা অর্থ দান
করে থাকেন ফলে পাঠাগারের
অনুষ্ঠানে তারা অর্থ সরবরাহ
করা বন্ধ করে দেন। কিন্তু
ইতিবাচক দিক হলো পাঠাগারের
সদস্যরা আগে থেকেই মানসিকভাবে
প্রস্তুত খাকে। ফলে
এ সমস্যা থেকে উত্তরণের
কৌশলও তারা নির্ধার ণ করে রাখে।
দ্বিতীয়
বাধা আসে প্রশাসনের তরফ
থেকে। স্থানীয়
নেতৃত্ব যখন এদেরকে ঠেকাতে
পারে না তখন তারা
প্রশাসনকে প্রভাবিত করে। প্রশাসনের
নিকট তারা নালিশ জানায়
পাঠাগারের কার্যক্রম বন্ধ রাখার জন্য। ঔপনিবেশিক
মানসিকতার তল্পিবাহী এই প্রশাসন অনুষ্ঠান
বন্ধের জন্য ফরমান জারি
করেন। কয়েকটি
উদাহরণ দিলেই বিষয়টি আপনারা
বুঝতে পারবেন।
১৪১৪ সাল আমরা বর্ষবরণ
অনুষ্ঠান করব। তিনদিনব্যাপি
মেলা হবে স্কুল মাঠে। দুইমাস
আগেই মাঠ চেয়ে প্রধান
শিক্ষক বরাবর দরখাস্ত দিলাম। তিনি
বললেন দেশে জরুরী অবস্থা
চলছে, অনুষ্ঠান করা চলবে না। আমরা
নাছোড় বান্দা। বললাম
রমনাতে যে হবে।
তিনি তখন বললেন টিএনওকে
বল, তিনি অনুমতি দিলে
আমার কোন কথা নেই। আমরা
ছুটলাম টিএনওর কাছে।
তিনি আমাদের বললেন জেলা
প্রশাসন বরাবর দরখাস্ত দিতে। আমরা
তাই করলাম। তারপর
শুরু হলো অপেক্ষার পালা। আজ
আসেন কাল আসেন এভাবে
সময় পার করতে লাগলেন।
অনুষ্ঠানের আগের দিন তারা
আমাদের জানালেন, আপনাদের থানা থেকে খবর
এসেছে এলাকার আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নাকি ভালো না
তাই অনুষ্ঠান করাার অনুমতি দেওয়া
গেল না। আমাদের
সার্বিক পরিস্থিতি জানিয়ে তার পরামর্শ
চাইলাম তখন তিনি আমাদের
বুদ্ধি দিলেন- এলাকার মুরুব্বিদের
নিয়ে থানায় যদি নিশ্চয়তা
দিতে পারেন অনুষ্ঠাণে কোনো
রকমের গোলমাল হবে না,
তবে একটা রেজাল্ট পেতে
পারেন। কয়েক
ভ্যান মুরুব্বি নিয়ে সন্ধ্যা সময়
হাজির হলাম থানাতে। সৌভাগ্যক্রমে
সেখানে টিএনও কেউ পেয়ে
গেলাম। রাত
এগারটা পর্যন্ত মিটিং করে তারা
আমাদের পরামর্শ দিলেন যদি ডিসি
সাহেব টিএনওকে ফোন দিয়ে অনুষ্ঠান
করার অনুমতি দেন তবেই
অনুষ্ঠান করা যাবে।
তখন আমরা ভেঙ্গে পড়লাম। শেষ
চেষ্ঠা হিসাবে
টাংগাইলের কয়েকজন সাংবাদিকের সাথে
ফোনে কথা বললাম।
বিশেষ করে ইত্তেফাকের খান
মোহাম্মদ খালেদ আর মানবজমীনের
মাহমুদ কামালের সাথে। তারা
ডিসির সাথে যোগাযোগ করে
আমাদেরকে টিএনওর সাথে যোগাযোগ
করতে বললেন। রাত
বারটা সময় গেলাম টিএনওর
বাসায়। তিনি
প্রথমে আমাদের দেখে ক্ষিপ্ত
হলেন পরে ডিসির ফোন
পেয়ে শান্ত হলেন।কিন্তু আমাদের মনে
একটা প্রশ্ন থেকেই গেল-আগে অনুমতি দিলে
দোষ ছিল কোথায়!
২০১২ সাল। গত
পাঁচ বছর ধরে আমরা
তিনদিনব্যাপি অর্জুনা বইমেলা করে আসছি। ইস্কুলের
মাঠ চেয়ে নভেম্বর মাসে
আবেদনও করেছি। শুনেছি
আমাদের অনুষ্ঠানকে ঠেক দেওয়ার জন্য
বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান
শিক্ষক দুইজন
ছেলেকে দিয়ে আগেই আবেদন
করিয়েছেন। যাদের
অনুষ্ঠান করার আগের কোন
অভিজ্ঞাতা নেই। শুধু
আমরা যেন অনুষ্ঠান না
করতে পারি তারজন্যই এটা
করা হয়েছে। জানিনা
এবারের জল কতদূর গড়াবে।
এবার রাজনৈতিক বাধা নিয়ে আলোচনা
করা যক। রাজনৈতিক
বাধাটা আসে মূলত অতিথী
করা নিয়ে। সরকারী
দলের যারা স্থানীয় সভাপতি
তারা আশা করে থাকেন
এলাকার যে কোন অনুষ্ঠানে
তারা অতিথী হয়ে যাবেন। তিনি
যদি জনপ্রতিনিধি নাও থাকেন।
কিন্তু আমাদের অতিথী করার
শর্ত হলো তাকে অবশ্যই
জনপ্রতিনিধি অথবা শিল্প-সাহিত্যে
অবদান রাখতে হবে।
এরা কী ধরণের নোংরা
বাধা দেন সেটা আমাদের
অভিজ্ঞতা থেকেই শুনুন।
ভূঞাপুরে
আমাদের একটা বিজ্ঞান সংগঠন
আছে। নাম
লাইসিয়াম গণিত ও বিজ্ঞান
সংঘ। এর
উদ্যেগে আমরা বছরে কয়েকটা
গণিত অলিম্পিয়াডের আয়োজন করে থাকি। ২০১০
সালে ভূঞাপুরে একটা বিজ্ঞানমেলার আয়োজন
করতে চাই। তৎকালীন
আওয়ামী লীগ সভাপতি জনপ্রতিনিধী
না হওয়ায় দাওয়াতপত্রে আমরা
তার নাম দিতে পারিনি। দাওয়াতপত্রে
সভাপতির নাম না থাকায়
সেবার আমরা ভূঞাপুরে অনুষ্ঠানই
করতে পারিনি। পরে
সেই অনুষ্ঠানটি অর্জুনাতে করেছিলাম।
তত্বাবধায়ক
সরকার এবং বর্তমান ক্ষমতাশীল
সরকারের সময়ের অভিজ্ঞতার কথা
আমরা লিখলাম। আগের
বিএনপি সরকারে আমলেরর অভিজ্ঞতাও
সুখকর নয়। লেখাটা
বড় হয়ে যাচ্ছে বলে
এখানে আর লিখলাম না।



No comments:
Post a Comment